স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। প্রস্তাবে ফিলিস্তিন-ইসরাইল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব।‘ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন’- এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে সমর্থনকারী ১৪২টি দেশের মধ্যে ভারতও ছিল। এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে।তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরাইল তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এ প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে। ইসরাইলি রাষ্ট্রদূত এটিকে ‘বাস্তববতা বিবর্জিত’ বলে আখ্যা দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো— আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউ গিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরাইল। তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে হামাসের নিন্দা জানানো হয় এবং অস্ত্রসমর্পণ করতে বলা হয়।এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হলো যখন চলতি মাসের ২২ তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ১৪৯টি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর
চট্টগ্রামের ঐতিহাসিক নাম ‘চিটাগং’ পুনঃস্থাপনের দাবি মাহমুদুল ইসলাম চৌধুরীর

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, সমুদ্রের দুয়ার, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার চট্টগ্রামকে নিয়ে আবারও সরব হলেন এরই এক সন্তান–চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রতিষ্ঠাতা মেয়র Read more

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন Read more

সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সীমান্তে ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জম্মু-কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দু’দেশই পাল্টাপাল্টি দাবি করছে সেনা হতাহতের খবর। এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১২২২

সারদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে Read more

সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের
সড়কটি যেন মরণ ফাঁদ, ভোগান্তির শেষ নেই মানুষের

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বড় কবরস্থানের সড়কটি যেন একটি মরণ ফাঁদ। যার ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। ঢেমুশিয়া ইউনিয়নের Read more

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ফ্রান্সে বিশাল সমাবেশ

অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন