লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৩ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্তবার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি
যমুনা সেতু-রাবনা বাইপাস সড়কে তীব্র যানজট, কর্মস্থলে ফেরা মানুষের ভোগান্তি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীকে Read more

পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি
পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি

স্বৈরাচারের দোসর পাঁচ সচিবকে অবাঞ্ছিত করে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ওই Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’
অমিত শাহ’র পোস্টেও উপেক্ষিত বাংলাদেশ, বললেন ‘এই বিজয় ভারতীয় বাহিনীর বীরত্বের প্রতিফলন’

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন