মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশ অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবে। বেকারত্ব কমবে, মানুষ স্বস্তির জীবন ফিরে পাবে।তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো ঘরে ঘরে এই ৩১ দফা পৌঁছে দেওয়া। আগামী নির্বাচনে জনগণ যেন বিএনপিকেই বেছে নেয়, সেইভাবে কাজ করতে হবে। তবে মনে রাখতে হবে, কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না। বিএনপিতে কোনো অপরাধীর স্থান নেই, থাকবে না।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা সিকদার মার্কেটের সামনে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শেখ মো. আব্দুল্লাহ আরও বলেন, মনোনয়ন অনেকেই চাইবেন, সেটি স্বাভাবিক। আমরা তাদের আগ্রহকে স্বাগত জানাই। কিন্তু ব্যক্তিগত স্বার্থে নয়, সবাইকে একই পতাকার নিচে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ শক্তিই আমাদের সাফল্যের মূল চাবিকাঠি।উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ-সভাপতি মো. বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, আমিন উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান কাজল, চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিন, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরী, বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আখতারুজ্জামান টিটু, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিম আল রাজি, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজিম উদ্দীন, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব শেখ রাসেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম শুভ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা
এবার শিশুর কামড়ে মরে গেলো বিষাক্ত কোবরা

ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে বিষাক্ত কোবরা সাপের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রামবাসী এমন দাবি করেছেন বলে Read more

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম
টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ
সংস্কারের উদ্দেশ্য ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রীয়াজ

দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়, সেটাই সংস্কারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন