যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুতের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। মৃত রাসেল সেতাই গ্রামের আনারুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, সেতাই গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামান টুটুল তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তারই আমবাগানের ভিতর দিয়ে মাছের ঘেরে টানা লাইনে বিদ্যুৎ সংযোগ নেয়। সে দীর্ঘদিন ধরে টানা লাইনে বিদ্যুৎ চালালেও বিদ্যুৎ কর্মীরা আজ অবধি কোনো পদক্ষেপ নেননি। কামরুজ্জামান টুটুল তার আমবাগান একই গ্রামের জালাল শেখের কাছে লিজ দেন। জালাল শেখ গত বৃহস্পতিবার বিকালে গাছের শুকনো ডাল কেটে এলাকার প্রাইভেট শিক্ষক পিয়ার আলীর ছেলে জুয়েল রানার কাছে বিক্রি করে দেন। গাছের শুকনো ডাল কাটার সময় বিদ্যুতের টানা লাইনের তার কেটে বাগানের ভেতর পড়ে থাকে।গত শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় সেতাই গ্রামের নুর মুহাম্মাদের ছেলে শিহাব উদ্দিন (১৪), ফারুক হোসেনের ছেলে ইজতেহাদ আহমেদ (১৪), সাহেব আলীর ছেলে নুরনবী (১৪) ও আনারুল ইসলামের ছেলে রাসেল হোসেন (১৪) জুয়েল রানার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে জুয়েল রানা ঐদিন সকাল ১০ টার দিকে তাদের সকলকে টুটুলের আমবাগান থেকে জ্বালানি কাঠ আনতে পাঠায়। তারা বাগান থেকে কাঠগুলো সংগ্রহ করার সময় বিদ্যুতের কাটা তার রাসেলের পায়ে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এই দুর্ঘটনায় অন্য কিশোররা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এক ঘণ্টা পর বাগান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়। অনেক দেনদরবারের পর সন্ধ্যার দিকে হতভাগা রাসেলের লাশ দাফন করা হয়। ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে অবৈধ সংযোগ নেয়া বিদ্যুতের তার দ্রুত অপসারণ করেন।স্থানীয়রা জানিয়েছেন, মোটা অংকের টাকার বিনিময়ে রাসেলের বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনাটি যুবলীগ নেতা কামরুজ্জামান টুটুল স্থানীয়দের মাধ্যমে মীমাংসা করে নিয়েছেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে  বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র Read more

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি Read more

বন্ধু দিবস আজ
বন্ধু দিবস আজ

বন্ধু মানে হলো নিঃশর্তভাবে ভালোবাসা, বন্ধুর পাশে থাকা। আজ আগস্ট মাসের প্রথম রবিবার। এ দিনে দুনিয়াজুড়ে পালিত হয় বন্ধু দিবস। Read more

নোয়াখালী শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বন্ধ ঘোষণা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান
নোয়াখালী শহরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বন্ধ ঘোষণা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে সোমবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। টানা বর্ষণে জেলার হাতিয়া ছাড়া Read more

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার ২

ইসরাইলের ফাঁদে পা দিয়ে ইরানে হামলা চালাতে গিয়ে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পতন ঘটাতে Read more

‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’
‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন