পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। আর এর মধ্যে কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে ভারতীয় সেনারা।  পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার (০৭ মে) সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরে বলেন, প্রথমে তারা তদন্তের প্রস্তাব (পেহেলগাম হামলার) থেকে সরে গিয়েছিল, এখন মাঠ থেকে পালিয়ে গেছে। তবে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার পাকিস্তান সরকারের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি আল জাজিরা।পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। আহত হয়েছেন আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত।এদিকে ভারতের সশস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানও। এতে নিহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। এছাড়া আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এ পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পাশাপাশি ভারতের একটি ড্রোন ও ব্রিগেড সদর দপ্তর ধ্বংসের দাবিও করেছে দেশটি।এমন উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তবর্তী একাধিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চলজুড়ে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে ড্রাম ট্রাকের চাপায় অজ্ঞাত নারীর (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে Read more

পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা
পরিবেশবান্ধব পদ্ধতিতে লিচুর ফল ছেদক পোকা দমনে হাবিপ্রবিতে চলছে গবেষণা

পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর গড়ে প্রায় ৩০ শতাংশেরও বেশি লিচুর ফলন নষ্ট হয়ে যায় লিচুর ফল ছেদক পোকা 'লিচি ফ্রুট Read more

ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ
ঢাকায় পৌঁছেছে হাদির মরদেহ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা Read more

কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো

গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন