নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার চৌমুহনী বাজারের আবাসিক হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো.জাহিদ হাসান রাসেল (৪০) ও দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসুর নতুন বাড়ির মো. নাসির আহাম্মেদের ছেলে মোহাম্মদ বসু (৪২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আবাসিক হোটেল রিয়াদে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী আরও বলেন, তারা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান করছিল। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়
শুরু হলো ভারত-পাকিস্তান বন্দি বিনিময়

ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের Read more

আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা
আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে Read more

পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি
পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৪টি ফেরি

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় পদ্মা নদীর মাঝখানে ৪টি ফেরি Read more

কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর
কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর

অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন