পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দের সাথে দাবি বাস্তবায়নের জন্য কী করণীয় সেই বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর আলম মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ শাহীন মিয়া ও প্রকৌশলী মোঃ আমির আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল আইডিইবির দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও আলোচনা সভায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে হবে। পাশাপাশি প্রকৌশল সংস্থার প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়ার দাবি করেন তারা। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে নিয়োগ ও পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ নিশ্চিত, ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন, কাঁচামালের সরবরাহ বাড়ানো এবং ভোকেশনাল শিক্ষায় ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে। বেসরকারি পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের মতো ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে কাঁচামাল, ভাতা ও প্রশিক্ষক ভাতা দেওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সাত দফা দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা দক্ষিণাঞ্চলসহ পুরো দেশ কঠোর আন্দোলনের মাধ্যমে আচ্ছন্ন করে দিবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীমানা পুনর্নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ
সীমানা পুনর্নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ

আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে বিক্ষোভ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার
কুড়িগ্রামে চুরি হওয়া অটোরিকশাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারীচালিত অটোরিকশাসহ জাকির হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) অটোরিকশার মালিক গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে Read more

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার Read more

ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ
ঝিনাইদহে মারপিটের শিকার যশোরের ৩ পুলিশ

যশোর কোতয়ালি থানার তিন পুলিশ সদস্য ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধারে গিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মারধরের শিকার হয়েছেন। সোমবার (৫ মে)  কালীগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন