প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও অবকাঠামো উন্নয়নের ছোঁয়া পায়নি বরগুনার আমতলী পৌরসভার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। পৌরসভার অন্তত অর্ধশতাধিক সড়ক বছরের পর বছর সংস্কার না হওয়ায় খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব সড়কে হাঁটু পানি জমে জনজীবনে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ।১৯৯৮ সালে তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে আমতলী। ২০০৪ সালে এটি দ্বিতীয় ও ২০১২ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রায় ৩০ হাজার জনসংখ্যার এ পৌরসভায় ৯টি ওয়ার্ড ও দেড় শতাধিক সড়ক রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।চার নম্বর ওয়ার্ডের অমল পালের দোকান থেকে পাঁচ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক পিচ উঠে খানা-খন্দে ভরে গেছে। স্থানীয় বাসিন্দা মোতাহার খাঁন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটা ভাইঙ্গা এমন হইছে যে রিকশায়ও যাওয়া যায় না, মাজা-কোমর ধইরা যায়।’তিন নম্বর ওয়ার্ডের গ্রামীণ ব্যাংক থেকে খোন্তাকাটা পানির ট্যাঙ্কি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কেও একই চিত্র। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে। এলাকাবাসীর অভিযোগ, এসব সড়ক পাঁচ থেকে দশ বছর ধরে সংস্কারের অপেক্ষায় রয়েছে।চার নম্বর ওয়ার্ডের মরহুম নজির মৃধার বাসার সামনে থেকে আখরাবাড়ি পর্যন্ত প্রায় ৫ শত মিটার সড়কের মাঝখানে দেড় ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির মৌসুমে এসব সড়কে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ‘প্রথম শ্রেণির পৌরসভা হলেও আমতলীর সড়ক এখন পঞ্চম শ্রেণির মতো। আমাদের একটাই দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু করা হোক।’এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার জানান, বরাদ্দের অভাবে সময়মতো সংস্কারকাজ করা সম্ভব হয়নি।পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, বেহাল সড়কগুলোর তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বরাদ্দ পাওয়া মাত্র সংস্কারকাজ শুরু হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে
বৃষ্টির মধ্যেও ঈদের ছুটিতে দক্ষিণমুখী মানুষের ঢল পদ্মা এক্সপ্রেসওয়েতে

ঈদুল আজহার ছুটির শুরুতেই দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি আর মিলনমেলা। সেই আনন্দের Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

দিনাজপুরে মহাবিপন্ন খুদি খেজুর গাছের সন্ধান
দিনাজপুরে মহাবিপন্ন খুদি খেজুর গাছের সন্ধান

দিনাজপুরের বিরলে কালিয়াগঞ্জ শালবনে মহাবিপন্ন খুদি খেজুরগাছের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি গাছের গোড়ায় ফলও ধরেছে। খেজুরগাছ ও ফল Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য
শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন