নরসিংদীর শিবপুরে টিউবওয়েলের পানির ড্রেইনকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান।নিহতরা হলেন- উক্ত গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)। এ সময় দায়ের কোপে তাদের মা শামীমা আক্তার আহত হয়েছেন।ঘটনার পর থেকে নিহত দুই ভাইয়ের অভিযুক্ত চাচা মামুন, তার ছেলে দিদার ও বিদ্যুৎ পলাতক রয়েছেন।নিহতদের মা শামীমা আক্তার বলেন, “দিদারদের নলকূপের পানি আমাদের বাড়ির উপরে আসে। এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে বিষয়টি জানায়।তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন, দিদার ও বিদ্যুৎ মিলে আমার ছেলে রানাকে ছুরি নিয়ে হামলা চালায় এবং তার পেটে আঘাত করে। তার চিৎকার শুনে সোহাগ এগিয়ে গেলে তাকে এলোপাথাড়ি লাঠি দিয়ে পেটাতে থাকে। তখন সে মাটিতে পড়ে গেলে তাকে কুপিয়ে জখম করে।ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হন। আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তাদের মা শামীমা আক্তার।শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা
যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রায় পুলিশের বাধা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া জামায়াতে ইসলামীসহ ৮টি ইসলামি দলের পদযাত্রা পুলিশের বাধার মুখে Read more

ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি
ভ্যাপসা গরমে তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা Read more

বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন
বিরামপুরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর আদর্শ হাই স্কুলের হলরুমে কিশোরকণ্ঠ Read more

ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পোহালেই হতে Read more

পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 
পতেঙ্গা সৈকতে গুলিবর্ষণ: শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ গুলিবিদ্ধ 

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম প্রান্তে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে আকস্মিক গোলাগুলির ঘটনায় রক্তাক্ত হয় সৈকতের পরিবেশ। Read more

সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি
সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন