জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে, তারা ৩টি প্রার্থীকেই ভোট দিচ্ছেন।’এবার জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা
বাঁচতে চায় অবুঝ শিশু হাসিবুল্লাহ, প্রয়োজন ১ লক্ষ টাকা

হঠাৎ প্রচন্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যায় অবুঝ শিশু হাসিবুল্লাহ(২)! ফুটফুটে শিশুটি যখন প্রচন্ড যন্ত্রনায় অজ্ঞান হয় Read more

বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
বরগুনায় মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি.এন.এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. Read more

মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ Read more

পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল
পাকুন্দিয়া ব্রহ্মপুত্র নদের ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল

৩ শতাধিক বছরের পুরনো ব্রহ্মপুত্র নদীর ঘাটে স্নানোৎসবে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। হাজারো নারী-পুরুষের ভিড়ে নদীর আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। Read more

‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’
‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন