জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। তবে তিনি বলেছেন, ভোট যদি অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে ফলাফল মেনে নেবেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আরিফ উল্লাহ বলেন, নির্বাচন ঘিরে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করছি। সাবেক শিক্ষার্থীদের নিয়ম বহির্ভূত আনাগোনা দেখা যাচ্ছে। কিছু হলে অতিরিক্ত ব‍্যালট পেপার পাঠানো হয়েছে। এটা পূর্বে নেয়া সিদ্ধান্ত পরিপন্থী। তবে অবাধ সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেব।’তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমরা ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছি। আশা করি, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। পরিস্থিতি এমন থাকলে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন। আমরা জয়ী হব।আজ সকাল ৯টায় ২১টি ভোটকেন্দ্রের ২২৪টি বুথে ভোট শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হলের ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ হবে বিরতিহীন। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ৫ হাজার ৭২৮ জন ছাত্রী এবং ৬ হাজার ১১৫ জন ছাত্র। ছাত্রী ভোটার ৪৮ দশমিক ৪ শতাংশ, ছাত্র ভোটার ৫১ দশমিক ৬ শতাংশ। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমূখো Read more

জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর
জাল যার জলা তার, মাছ ধরতে আর ইজারা নয়: প্রতিমন্ত্রী নূর

নদীমাতৃক জনপদ পটুয়াখালীর গলাচিপার জেলেদের জন্য নদীতে ইজারা মুক্ত মাছ ধরার ঘোষণা দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি
টেকনাফে উপকুলবর্তী শতাধিক বসতবাড়ি পানিবন্দি

বৈরী আবহাওয়া, সাগর উত্তাল ও ভারী বর্ষণে কক্সবাজার টেকনাফ সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের প্রায় এক শতাধিক বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে। Read more

পাম্প চালক থেকে কোটিপতি!
পাম্প চালক থেকে কোটিপতি!

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বাস টার্মিনাল এলাকায় গড়েছেন আলিশান তিন তলা ভবন। নামে -বেনামে বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন