জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে ঝুঁকির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাকসু নির্বাচন উপলক্ষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মো. আনিসুজ্জামান জানান, পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৭ প্লাটুন বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করবে।বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিটের সঙ্গে বডি ওন ক্যামেরা দেয়া হয়েছে। আপাতত কোনো ঝুঁকির আশঙ্কা নেই।এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন।বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন (টিক চিহ্ন দিবেন)। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি
পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকার ডাকাতি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ২২ লাখ টাকা লুটপাট চালায় Read more

গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান
গাজীপুর কাঁচা বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়ল অর্ধশতাধিক দোকান

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার Read more

ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত
ইসরায়েলের গোয়েন্দা দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার Read more

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা
৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার। ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন (১৯ সেপ্টেম্বর) সকাল Read more

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে
ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ফুটবলার হলেন উসমান দেম্বেলে

গত মৌসুমে পিএসজির হয়ে অভাবনীয় পারফরম্যান্স আর ঐতিহাসিক ট্রেবল জয়ের কারিগর হিসেবে উসমান দেম্বেলের শ্রেষ্ঠত্ব নিয়ে কোন সংশয় না থাকলেও Read more

শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে অর্ধশতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন