জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।এর আগে, ৯টা ৫০ মিনিটে সামনে দাঁড়িয়ে থাকা ভোটারদের অনুমতি নিয়ে সাদীকে ভোট কেন্দ্রে নিয়ে যান একজন পোলিং অফিসার। এরপর ব্যালট সংগ্রহ করেন তিনি। সকাল ১০টা ১ মিনিটে সাদী ভোট দেন।ভোট প্রদানের আগে সাদী বলেন, ‘ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমরা আশা করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন।’এ সময় তিনি বলেন, ‘আমরা দেখেছি যে, গতকাল (বুধবার) রাত থেকেই ছাত্রশিবির এবং ঘুমন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটে কারচুপি করার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হলেও আমরা শঙ্কিত। কারণ গতকাল রাত থেকে যে আয়োজন হচ্ছে তা ভোট ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে পারে।’ছাত্রদল প্যানেলে আরও যেসব প্রার্থী রয়েছেন- জিএস তানজিলা হোসাইন বৈশাখী, এজিএস (পুরুষ) সাজ্জাদুল ইসলাম এবং এজিএস (নারী) আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক আমিনুল ইসলাম, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান। আরও রয়েছেন, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মমিনুল ইসলাম। এছাড়া প্যানেলের কার্যকরী সদস্য পদে রয়েছেন- (নারী) সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম আর পুরুষের মধ্যে রয়েছেন- হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এএম রাফিদুল্লাহ। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন (টিক চিহ্ন দিবেন)। বিশেষ ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) চারজন আসামির বিরুদ্ধে এই মামলার চার্জসিট Read more

জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন
জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ, রাত গভীর হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের চোখে নেই ক্লান্তির ছাপ। কারণ মঞ্চে তখন চলছে এক ভিন্ন Read more

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা Read more

৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) Read more

কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ পুরো জেলায় শুরু হয়েছে ধানকাটা উৎসব। হাওরের পাড়ে পাড়ে কিষান-কিষানীর যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন