ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।ওসির ওই পোস্টে লেখা ছিল— ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮’। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়ভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়।ওসি মোজাফফরের পোস্ট ঘিরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল আলোচনা ও নিন্দা শুরু হয়। এর পরদিনই তাকে বদলি করা হলো।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড
মুন্সীগঞ্জে ইয়াবা মামলায় চারজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার মামলায় একজনকে পাঁচ বছর এবং আরও তিনজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন
গাজীপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় Read more

প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮
প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ Read more

ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক
ডাকসু নির্বাচন: আজ এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আজ। এ উপলক্ষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন