চারটি সংসদীয় আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির ফলে খুলনা-ঢাকা, খুলনা-বরিশাল, খুলনা-মোংলা, মোংলা-ঢাকা ও বাগেরহাট-ঢাকা মহাসড়কসহ মোট ১৬টি আন্তঃজেলা রুটে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দেশের অন্তত ২১টি জেলার সঙ্গে বাগেরহাটের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহনের সংকটে বাধ্য হয়ে অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনছেন।সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে দিয়ে জনগণের মতামত ও আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। জেলার ভৌগোলিক বৈচিত্র্য, জনসংখ্যার ঘনত্ব, মোংলা সমুদ্রবন্দর, ইপিজেড, শিল্পাঞ্চল এবং সুন্দরবনের মতো দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গুরুত্ব বিবেচনায় বাগেরহাটে চারটি আসন বহাল রাখা অত্যন্ত জরুরি।

নেতারা আরও বলেন, আসন কমে গেলে বাগেরহাটবাসী রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাবের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও সরকারি সেবার দিক থেকেও বঞ্চিত হবে। এ অবস্থায় নির্বাচন কমিশনের কাছে চারটি আসন পুনর্বহালের দাবি জানান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে Read more

পদ্মায় পানির ৩০ ফুট নিচে মিলেছে বাসের সন্ধান
পদ্মায় পানির ৩০ ফুট নিচে মিলেছে বাসের সন্ধান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল Read more

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের সভাপতি Read more

ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!
ময়মনসিংহে ঘুষ-অনিয়মের অভিযোগ থাকা সার্ভেয়ারকে ফের দায়িত্বে!

ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন