পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের বোয়ালমারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তৌসিফ খান মুসা (২২) উপজেলার তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের পুত্র।এ সময় আহত হন তিরনইহাট ইউপি বাবুয়ানী জোত গ্রামের সমেশ আলীর ছেলে আল শাহরিয়ার (২৩) ও একই ইউনিয়নের দরগাসিং গ্রামের আলতাফ হোসেনের ছেলে মাহমুদ মনির হোসেন (২৫)।নিহতের চাচা সোহেল রানা জানান, বুড়াবুড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান বোয়ালমারী নামক স্থানে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের উপর শেয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা Read more

কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত
কসবায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, স্ত্রী গুরুতর আহত

ব্রাহ্মণবাড়িয়া কসবায় খাড়েরা পশ্চিম পাড়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক পারিবারিক ট্রাজেডি। পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে গলা কেটে গুরুতর আহত Read more

লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাদশা মিয়া (৫৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার আধুনগর রুপবান Read more

নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য
নাগরপুরে ৪’শ বছরের পুরাতন মসজিদ ঘিরে রয়েছে নানা রহস্য

মসজিদে দান করলেই পূরণ হয় মনের বাসনা এবং পাশের পুকুরে গিযে় বলে এলেই ভেসে ওঠে পিতলের থালা-বাসন। এছাড়াও রাতের আঁধারে Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন