আফ্রিকার উপকূলে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, গাম্বিয়ার উপকূলে অভিবাসনপ্রবণ একটি সমুদ্রপথে নৌকা ডুবে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে ২০০ জনের বেশি অভিবাসী ছিলেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের কাছাকাছি এলাকায় নৌকাটি উল্টে যায়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের অনেকেই গুরুতর আহত অবস্থায় রয়েছেন।আলজাজিরা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মধ্যরাতের পরই গাম্বিয়ান নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এ অভিযানে একাধিক নৌবাহিনীর জাহাজের পাশাপাশি একটি মাছ ধরার নৌকাও সহায়তা করে। পরে ডুবে যাওয়া নৌকাটিকে একটি বালুচরে আটকে থাকতে দেখা যায় বলে জানানো হয়েছে।কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে কয়েকজন গাম্বিয়ার নাগরিক নন। তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে ইচ্ছুক অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য গাম্বিয়া একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। এখান থেকে নৌপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন অনেকেই, যা ইউরোপে প্রবেশের একটি প্রবেশদ্বার হিসেবে পরিচিত।ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাস জানিয়েছে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৪ সালে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।অন্যদিকে, ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ১১ মাসে পশ্চিম আফ্রিকা রুট দিয়ে ইউরোপে অবৈধ অভিবাসন ৬০ শতাংশ কমেছে। সংস্থাটি বলছে, যাত্রা শুরুর দেশগুলোতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থার কারণেই এ হ্রাস দেখা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে
ডেঙ্গুতে ৩ বছরের শিশুর মৃত্যু, বরগুনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে

প্রতিদিন বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মৃত্যু হয়েছে ৩ বছরের Read more

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশীতে পরকীয়ার জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২০ লিটার দুধ Read more

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ Read more

জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি
জামায়াতের দুর্গে চ্যালেঞ্জ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি দক্ষিণ চট্টগ্রামের রাজনৈতিক ভূচিত্রে বরাবরই গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনবার জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে বিজয়ী Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন