যশোরে চেতনানাশক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইরানি নাগরিক দম্পতিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর খয়েরতলা এলাকায় এ ঘটনা ঘটে।আটক ইরানি নাগরিকদের নাম ফায়েজ ও তার স্ত্রী ঘোলি। অভিযোগ রয়েছে, তারা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত বিশেষ একধরনের চেতনানাশক ব্যবহার করে গ্যাস পরিবহনকারী প্রতিষ্ঠানের দুই কর্মীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেন।ভুক্তভোগী আনারুল ও জাহাঙ্গীর—দুজনই আফিল গ্রুপের এলপি গ্যাস পরিবহন কাজে নিয়োজিত। প্রতিষ্ঠানটির হিসাবরক্ষণ কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম জানান, ৭ সেপ্টেম্বর চাঁচড়া চেকপোস্ট এলাকায় ‘সাদিয়া স্টোর’-এর সামনে ইরানি দম্পতি প্রথমে ৫০০ টাকার একটি নোট পরীক্ষা করার নাম করে আনারুলের কাছ থেকে ১২ হাজার টাকা হাতিয়ে নেন।আনারুল জানান, তারা ৫০০ টাকার নোট নাকের কাছে ধরতে বলেন। এরপর হঠাৎ ঝিমুনি ভাব আসে এবং নোটের বান্ডিলটি তারা নিয়ে নেয়। পরবর্তীতে বুঝতে পারলে আনারুল ও তার সহকর্মীর বেতন থেকে ১২ হাজার টাকা কর্তন করা হয়।মঙ্গলবার খয়েরতলা পেট্রোল পাম্প এলাকায় মালামাল সরবরাহ করতে গেলে আনারুল ফের ওই ইরানি দম্পতিকে দেখতে পান। তিনি তাদের মুখ থেকে মাস্ক সরিয়ে চিনে ফেলেন এবং একজনের কলার ধরে চিৎকার করেন।স্থানীয় লোকজন জড়ো হলে ইরানি দম্পতি উল্টো দাবি করেন, “তাদের গলায় থাকা সোনার চেইন ও আঙটি ছিনিয়ে নেওয়া হয়েছে।” এতে ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টি হয়।খবর পেয়ে বিকেল ৫টার দিকে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইরানি দম্পতি ফায়েজ ও ঘোলি এবং আনারুল ও জাহাঙ্গীরকে থানায় নিয়ে যায়।এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বলেন, “ঘটনা শুনেই দ্রুত ঘটনাস্থলে যাই। দুই বিদেশিসহ চারজনকে থানায় আনা হয়েছে।”তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “দুই পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ করছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ Read more

শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১
শাহজাদপুরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের উপর ধারাবাহিক যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা Read more

‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে জাতীয় বিপর্যয় ঘটতে পারে’

আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন বলেন, Read more

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ
এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন Read more

‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’
‌‘উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্লাকমেইলিং’

একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড Read more

টেকনাফে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১
টেকনাফে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন