চলতি জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির এই দাম সমন্বয় করা হবে। বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্দেশনা জনসাধারণের সামনে প্রকাশ করা হবে।এর আগে, ডিসেম্বর মাসে গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার ২৫৩ টাকা।এছাড়া সাড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩০৫ টাকা, ১৫ কেজির এক হাজার ৫৬৬ টাকা, ১৬ কেজির এক হাজার ৬৭১ টাকা, ১৮ কেজির এক হাজার ৮৮০ টাকা, ২০ কেজির দুই হাজার ৮৮ টাকা, ২২ কেজির দুই হাজার ২৯৮ টাকা, ২৫ কেজির দুই হাজার ৬১০ টাকা, ৩০ কেজির ৩ হাজার ১৩৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৪৪৬ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৬৫৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এলপিজির দাম এ যাবতকালের সব রেকর্ড ছাড়িয়েছে। কোনো ঘোষণা ছাড়াই ১ হাজার ২৫৩ টাকার এলপিজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এলসি জটিলতার কারণে সরবরাহ কম থাকায় দাম এভাবে বেড়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল
নতুন ফরম্যাটে আয়োজিত হবে পিএসএল

পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি লিগে বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। প্রতিযোগিতার বিস্তার ও দর্শকসংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এবারের আসরটি নতুন ফর‌ম্যাটে আয়োজন Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
বোরকা পরে লুকিয়ে থেকে চিকিৎসককে গলা কেটে হত্যা: ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

নাটোরে আলোচিত চিকিৎসক ডা. এএইচএম আমিরুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হাসপাতালেরই এক স্টাফকে গ্রেপ্তার করেছে Read more

দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া
দিনাজপুরের ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, সদর আসনে বেগম খালেদা জিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন