একটি ইসলামিক দলের নেতা বলেছেন, তাদের কাছে উপদেষ্টাদের কলরেকর্ড আছে, তা ফাঁস করবেন। এখানে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, উপদেষ্টাদের কলরেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে? উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির নিকট থাকাটা বেআইনি ও ব্লাকমেইলিং বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানের সময় এ কথা বলেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, আমরা একটি জটিল পরিস্থিতি অতিক্রম করছি। ফ্যাসিস্টরা বিদায়ের পরে বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশ করব এটা ছিল আমাদের অঙ্গীকার। যাতে কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয়।তিনি বলেন, আমাদের দেখা সবচেয়ে বড় ছিল বিষয়টি হচ্ছে জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হওয়া। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হয়েছে। অনেক নোট অব ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতু বিতর্ক এবং তৈরি করা হচ্ছে। এগুলো কেনো করা হচ্ছে, কেনো এই বিরোধ তৈরি করা হচ্ছে? এটা আমরা জানি না। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই সনদ দিয়ে তারা যখন একটি ঐক্যতে আসার প্রচেষ্টা চালাচ্ছে, তখন আবার এই ছোটখাটো বিষয়টা নিয়ে একটি বৃহত্তর বিষয় আগামী দিনের গণতন্ত্রের স্থায়িত্ব আইনের শাসন, গণতান্ত্রিক শাসন পদ্ধতি, জনমত, সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা নিশ্চিত করার জন্য। গণভোট এবং অন্য ছোট ছোট বিষয় নিয়ে এবং অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়ে এই বিলম্ব করা, এটা জনগণ ভালোভাবে নিচ্ছে না।রিজভী বলেন, গণতন্ত্রের পথে দ্রুত হেটে যাওয়ার জন্য যদি অন্তরায় তৈরি হয়, তাহলে ফ্যাসিস্টদের কোনো গোষ্ঠী উপকৃত হবে। আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর অনুষ্ঠানে প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা Read more

কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে তুরাগ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় তুরাগ নদীর ব্রিজসংলগ্ন অংশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে স্থানীয় Read more

মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আব্দুস সালাম মিয়াকে আহ্বায়ক, মো. আজিজুর রহমান মল্লিককে Read more

বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলের অভিজ্ঞ প্রতিষ্ঠান
বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলের অভিজ্ঞ প্রতিষ্ঠান

দেশের পট পরিবর্তনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও পরিবর্তন এসেছে একাধিকবার। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে কয়টি বিষয় বেশি Read more

একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ

বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়শ পাওয়া যায়। অতি পরিচিত সবজিটি অনেকে ভেন্ডি বা ভিন্ডি বলেও চেনেন। ঢ্যাঁড়শ বা ভেন্ডি যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন