ইসরায়েলের জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেরুজালেমের উত্তরাংশে রামোত জংশন এলাকায় ঘটেছে এ ঘটনা। এই এলাকার সঙ্গে ফিলিস্তিনের প্রস্তাবিত রাজধানী পূর্ব জেরুজালেমের সড়ক-সংযোগ আছে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সকালে একটি বাস স্টপেজে এসে থামা মাত্র গুলিবর্ষণ শুরু হয়। এ সময় বাসটিতে এবং স্টপেজে থাকা সব যাত্রী সেখান থেকে পালানোর জন্য ছোটা শুরু করেন।এস্তার লুগাইসি নামের এক আহত যাত্রী হাসপাতাল থেকে ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম ইসরায়েলি টিভিকে বলেছেন, “অন্যান্য দিনের মতো আজও সকাল বেলায় আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমার আশেপাশে কয়েকজন যাত্রীও ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনলাম এবং প্রায় সাথে সাথেই গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় মারা গেছি।”জেরুজালেম পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ ব্যক্তি, একজন চল্লিশোর্ধ নারী আছেন। বাকি চার জনের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। আহত ১২ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।পুলিশ কর্মকর্তারা আরও জানান, ঘটনাস্থলে একজন সশস্ত্র সেনা এবং একজন বেসামরিক ছিলেন। তাদের গুলিতে হামলাকারী দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র, গেলাবারুদ এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সামাজিক যোগাযোগমাধ্যম এই হামলার উচ্ছ্বসিত প্রশংসা করেছে, কিন্তু দায় স্বীকার করেনি।এদিকে হামলার দু’ঘণ্টা পর ঘটনাস্থলে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি হামলাকারীদের হত্যাকারী সেই সেনা সদস্যের প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, “গাজা এবং পশ্চিম তীর— উভয় এলাকায় সমানতালে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।বস্তুত, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই প্রথম ইসরায়েলের ভূখণ্ডে ভেতর হামলার ঘটনা ঘটল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ
তামাকের কারণে দেশে বছরে প্রাণ হারায় ১ লাখ ৬১ হাজার মানুষ

দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে Read more

ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে ৪০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে Read more

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে অস্ট্রেলিয়া মিশন শুরু বাংলাদেশের

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনদের বিপক্ষে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডারউইনে Read more

ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন