শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খবির সরদার (৫০) ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।স্থানীয় মসজিদে ভোররাতে মাইকে আজান ও বয়ান প্রচার করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ওই মসজিদের ইমামকে হুমকি দেন এলাকার ছাত্রলীগ নেতা আলমাস সরদার। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি উদ্বেগ প্রকাশ করে এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই আলমাস সরদার আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা।মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাড়ির সামনে মসজিদ কমিটির সদস্য ও বিএনপি নেতা খবির সরদারের সঙ্গে আলমাস সরদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলমাস সরদার তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খবির সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, ‘আজান ও বয়ান নিয়ে ক্ষুব্ধ হয়ে আলমাস সরদার ইমাম সাহেবকে হুমকি দিয়েছিল। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে থানায় জানিয়েছিলাম। এরপর থেকেই সে আমাদের ওপর ক্ষেপে যায়। সুযোগ পেয়ে খবির সরদারকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, ‘আওয়ামী লীগপন্থী ছাত্রলীগ নেতা আলমাস সরদার ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিতে গিয়ে মসজিদে গিয়ে হুজুরকে হুমকি দেয়। আমরা প্রতিবাদ করায় সে পরিকল্পিতভাবে আমাদের নেতা খবির সরদারকে খুন করেছে। এটি রাজনৈতিক সন্ত্রাসের অংশ।’জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‘একজন ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো
পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো

কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি অবসর নেবেন। তবে সে পথে হাঁটেননি মেসি। দেশের হয়ে নিয়মিত খেলে Read more

বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর
বাকৃবিতে উদ্ভা‌বিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্ভাবিত ডাক প্লেগ ভ্যাকসিনের সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল
আফ্রিকান শ্রেষ্ঠত্বের শেষ লড়াইয়ে আজ মুখোমুখি মরক্কো-সেনেগাল

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতে অনুষ্ঠেয় এই ম্যাচে একদিকে রয়েছে বর্তমান Read more

সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল Read more

চাঁদ দেখা কমিটির সভা শুরু
চাঁদ দেখা কমিটির সভা শুরু

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন