আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি। আমরা সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও যৌক্তিক বিষয় বিবেচনা করে সীমানা নিয়ে গেজেট প্রকাশ করেছি।তিনি বলেন, ভোটারসংখ্যার ভিত্তিতে জেলা পর্যায়ে গড় ও মোট সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কোথাও জনসংখ্যা, কোথাও ভৌগোলিক অখণ্ডতা এবং কোথাও প্রশাসনিক দিককে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে শতভাগ একভাবে করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।ভোট কি হবে? এ বিষয়ে প্রশ্ন করলে আনোয়ারুল ইসলাম বলেন, এই প্রশ্ন আমাকেও অনেকে করে। ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি।রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানাতে সুযোগ রাখা হবে।ইসি আনোয়ারুল আরও বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হবে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজারে ধানখেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানখেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার Read more

মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মেহেরপুরে অস্ত্রসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) গভীর Read more

‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’
‘খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ Read more

প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার
প্রকাশ্যে অস্ত্র মিছিল, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী আহাদ (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) সকাল ১১ টার Read more

‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি
‘জনবান্ধব ওসি’ রফিকুল ইসলাম নাগরপুর থেকে ভূঞাপুরে বদলি

টাঙ্গাইলের নাগরপুর থানা ছেড়ে গেলেন জনবান্ধব অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। এক বছর দুই মাস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৩০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন