টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন।দলের নেতাকর্মীরা জানান, সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২টার দিকে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। পরে কাদের সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি চেয়ার থেকে ঢলে পড়েন।পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান বলেন, ‘কাদের সিদ্দিকী বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হবে। তবে আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা
চালের দাম শিগগিরই সহনীয় হবে: বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে Read more

ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি
ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত Read more

আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আজকের এই দিন সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন