দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার শিগগির সহনীয় হয়ে উঠবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে এসব কথা বলেন তিনি।শেখ বশিরউদ্দীন বলেন, দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। চিকন যে চাল বিশেষ করে নাজিরশাইল বা মিনিকেট এটা কিন্তু বোরো মৌসুমের চাল থেকেই আসে।তিনি বলেন, এ বছর আমাদের আবহাওয়া এবং বিদ্যুৎ এর অবস্থা ভালো ছিল। তাছাড়া সারের সরবরাহসহ সামগ্রিক বিষয় ভালো ছিল। আমরা মনে করছি আল্লাহর রহমতে আমাদের ফসল তথা ধানেও একটা বরকত আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সমস্ত পণ্যে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রেখে যে ব্যবস্থাপনা করা যায় সেটাই করছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’
‘আশুরাকে ঘিরে কোনও নিরাপত্তা ঝুঁকি নেই’

আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তার ঝুঁকি নেই। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পাঁচ সচিবসহ ৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পাঁচ সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পৃথক Read more

সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা
সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরের সরিষাবাড়ীতে Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা
মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন