বলিউডের কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। এরই মধ্যে অনেক সিনেমা এসেছে। তবে এই ছবির কিছু দৃশ্য এখনও মানুষের মনের মধ্যে রয়ে গেছে। বিশেষ করে প্রতিবছর ৫ সেপ্টেম্বর এলে দৃশ্যটি নতুন করে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দেয়ালে মোটা অক্ষরে লেখা—‘৫ সেপ্টেম্বর’। লাখো মানুষ শেয়ার করে, লাইক দেয়, মিম তৈরি করে। এর কারণ কী? কেন এতটা আবেগ জড়িয়ে আছে এই তারিখে?সিনেমার চরিত্র ‘সাইলেন্সার’ (অমি বৈদ্য), শিক্ষকদের সামনে আত্মবিশ্বাস হারানোর পর ঘোষণা দেন, ঠিক ১০ বছর পর তিনি ফিরে আসবেন, অনেক সাফল্য নিয়ে। স্মারক হিসেবে দেয়ালে লিখে যান ‘৫ সেপ্টেম্বর’। সেই মুহূর্ত সিনেমায় ক্ষণিকের, কিন্তু দর্শকের মনে চিরস্থায়ী। এই দৃশ্যই যেন হয়ে ওঠে এক প্রতিজ্ঞার প্রতীক—নিজেকে প্রমাণ করার, ফিরে আসার।তবে ৫ সেপ্টেম্বরের বিশেষত্ব শুধুই সিনেমায় ওই দৃশ্যেই সীমাবদ্ধ নয়। ভারতে প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদ্‌যাপিত হয়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর তার ছাত্ররা জন্মদিন উদ্‌যাপনের প্রস্তাব দিলে তিনি বলেন, জন্মদিন আলাদাভাবে না করে যদি এদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে সেটিই প্রকৃত সম্মান। সেই থেকে ভারতে প্রতিবছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।‘থ্রি ইডিয়টস’-এর দৃশ্যটি ফিকশন হলেও মানুষের জীবনে সেটি বাস্তব অভিজ্ঞতার ছায়া ফেলেছে। প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই অনেক শিক্ষার্থী মনে করেন তাঁদের জীবনের শিক্ষকদের কথা, মনে পড়ে নিজের জীবনের ‘র‍্যাঞ্চো’ বা ‘সাইলেন্সার’ হওয়ার মুহূর্তগুলো।একদিকে শিক্ষককে শ্রদ্ধা জানানোর দিন, অন্যদিকে নিজের স্বপ্নপূরণের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়ার তারিখ। এসব মিলে ৫ সেপ্টেম্বর হয়ে উঠেছে এক আবেগঘন উপলক্ষ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড
আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানার চত্বর থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে গেছে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)।এ ঘটনায় সোমবার Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭
ফটিকছড়িতে অস্ত্র উদ্ধার, আটক ৭

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও Read more

পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু
পাকুন্দিয়ায় মসজিদে ইতিকাফ অবস্থায় মুসল্লির মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া Read more

‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুজন ডিলারের কাছে সার কেনার জন্য Read more

জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা
জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন