রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব।রবিবার (২৫ মে) কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত হয় এই বর্ণাঢ্য উৎসব। অনুষ্ঠানের আলোচনা পর্বে বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মাদ হায়দার মিঞা এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিলকী আমাতুল মুগনী। এ ছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা পর্বের ফাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার কবি নজরুলকে স্মরণ করে নজরুলের ‘সাম্যবাদী’ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে আয়োজিত আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ও নজরুলের গান পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। বাল্যকালেই তার সাহিত্য প্রতিভার বিকাশ শুরু হয় যা জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত ছিল।তিনি আরও বলেন, বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন সাম্য ও মানবতার কবি। আজ কবির জন্মবার্ষিকীতে তার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা । কবির গান ও কবিতা আমাদের বিভিন্ন আন্দোলনে প্রেরণা ও সাহস যুগিয়েছে।অনুষ্ঠানের শেষ পর্বে কবি নজরুল সরকারি কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা
যুক্তরাজ্যে সবচেয়ে বেশি যৌন অপরাধে জড়িত ভারতীয়রা

ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাজ্যে সংঘটিত যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এ Read more

গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান
গকসুর ভিপি হলেন ইয়াসিন, জিএস রায়হান

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন এবং সাধারণ সম্পাদক (জিএস) Read more

হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির Read more

মিঠাপুকুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
মিঠাপুকুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেব (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট ঈদুলপুর Read more

ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পরিবেশ ধ্বংসের হিড়িক পড়েছে। মাটিকারবারীদের থাবা থেকে রেহাই পাচ্ছে না বনাঞ্চলের পাহাড়-টিলা ও সোনাফলা কৃষি জমির উর্বর Read more

ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন