যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার কুলিয়া বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কালসার লাশ উদ্ধার হয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে চৌগাছা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি ১০ মাস আগে নিখোঁজ হয়েছিলেন।নিহতের নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি কুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আব্দুর রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত ছিলেন।জানা গেছে, স্থানীয়রা বুধবার রাত সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী কুলিয়া বাওড়ের কচুরিপানার নিচে রাজ্জাকের কঙ্কালসার লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাকের লাশ উদ্ধার করে।নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাজ্জাক কৃষি কাজের আড়ালে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি মাদক পাচারের কাজে ভারতে গিয়ে আর বাড়ি ফেরেননি। অবৈধ কাজে জড়িত থাকায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। নিখোঁজের ১০ মাস পর কুলিয়া বাওড় থেকে রাজ্জাকের কঙ্কালসার লাশটি উদ্ধার হয়। মরদেহটি রাজ্জাকের বলে শনাক্ত করেন তার ছেলে সোহাগ হোসেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি নিহতের স্বজনরা।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুলিয়া বাওড় থেকে আব্দুর রাজ্জাকের কঙ্কালসার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।রোববার (১৭ আগস্ট) Read more

হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় আজও বৃষ্টির সম্ভাবনা

আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। ফলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা Read more

বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ
বান্দরবানে ভিজিডি-ভিডব্লিউবি নারীদের সঞ্চয় টাকা আত্মসাতের অভিযোগ

বান্দরবানের থানচিতে ভিজিডি ও ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী দরিদ্র নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে আত্মসাত এর অভিযোগ উঠেছে উপজেলা মহিলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন