ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।গতকাল বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও শহর থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও পৌরসভার শাহাপাড়া এলাকার আবুল কালামের পুত্র নুর আলম হৃদয় (২৮), যিনি এলাকায় জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। অন্য দুজন হলেন, ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়ার মোজাহারুল ইসলামের পুত্র রিয়াদ হাসান মাসুদ (২৪) এবং পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সবুজপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে সজীব হোসেন সাজ্জাদ (২২)।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর ভোরে হাজীপাড়া এলাকায় দেশ এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজির পেছনের গ্যারেজে মোটরসাইকেলটি রেখে কাজ শুরু করেন মালিক। সন্ধ্যায় গিয়ে দেখেন, তাঁর হিরো হোন্ডা মোটরসাইকেল (ঠাকুরগাঁও হ-১১-৬৩৯৪) নেই। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে সদর থানায় মামলা রুজু হয়। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে রিয়াদ ও নুর আলম হৃদয়কে গ্রেপ্তার করে।জিজ্ঞাসাবাদে তাঁরা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন এবং দেবীগঞ্জ এলাকায় বিক্রি করে দেওয়ার তথ্য দেন। পরে সদর থানার পুলিশ দেবীগঞ্জ থানার সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে সজীব হোসেন সাজ্জাদকে গ্রেপ্তার করে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা Read more

কটিয়াদীতে পানিতে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার
কটিয়াদীতে পানিতে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে খালের পানিতে ঝাঁপ দিয়ে কিশোরী নিখোঁজের একদিন পর আজ রবিবার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার চান্দপুর Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু
রাজবাড়ীতে বজ্রপাতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু

রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুরে পাট জাগ (পচানো) ধোয়ার সময় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার Read more

ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও
ভূঞাপুরের সেই অভিরাম-শ্যামলীর পাশে দাঁড়ালেন ইউএনও

'এতদিন শুধু দুর্দশা কাঁদিয়েছে, আজ চোখে জল এসেছে আশার আলো দেখে'—এভাবেই প্রতিক্রিয়া জানালেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরনিকলা গ্রামের অভিরাম দাস, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন