যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির আমদানি শুল্ক ১৫ শতাংশে নামানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে এই শুল্ক ছিল ২৭.৫ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির শুল্ক কমে প্রায় অর্ধেকে নামলো।দীর্ঘ আলোচনার পর হওয়া এ চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতেও রাজি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে এনেছেন। এতে টয়োটা, হোন্ডা ও নিসানের মতো মোটরশিল্পের জায়ান্টদের জন্য অনিশ্চয়তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।হোয়াইট হাউস জানিয়েছে, জুলাইয়ে ঘোষিত এ চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। এর আওতায় যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া প্রায় সব জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে— এর মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।এ চুক্তির অংশ হিসেবে টোকিও ৫৫০ বিলিয়ন ডলার মার্কিন প্রকল্পে বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করতে রাজি হয়েছে। এর মধ্যে গাড়ি ও চালও অন্তর্ভুক্ত থাকবে।ট্রাম্প চলতি বছরের এপ্রিল মাসে বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মাসব্যাপী আলোচনার পর এ সমঝোতা হয়।মূলত জাপানের অর্থনীতি ব্যাপকভাবে রপ্তানিনির্ভর। দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই হচ্ছে গাড়ি। গত আগস্টে ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর বিশ্বজুড়ে সরকার ও ব্যবসায়িক মহলে অস্থিরতা তৈরি হয়। বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে অনেকে।গত মাসে টয়োটা সতর্ক করে জানিয়েছিল, শুধু মার্কিন শুল্কের প্রভাবেই তাদের এ বছর প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান
মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদি চেয়েছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর Read more

বিশ্ব কণ্ঠ দিবসে প্রতিশ্রুতি: কণ্ঠস্বর সংরক্ষণে স্পিচ ও ভাষা থেরাপির গুরুত্ব
বিশ্ব কণ্ঠ দিবসে প্রতিশ্রুতি: কণ্ঠস্বর সংরক্ষণে স্পিচ ও ভাষা থেরাপির গুরুত্ব

আজ বুধবার (১৬ই এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস। সারা বিশ্বে প্রতিবারের নেয় এই দিবসটি পালিত হয়। এরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও পালিত হয়েছে। Read more

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন