পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি পিছিয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে এ জামিন শুনানি ও মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন বিচারক অসুস্থ থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ মে নতুন দিন ধার্য করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষী ও ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ববর্তী তারিখের মতো আজও বিচারক অসুস্থ থাকায় শুনানি পেছানো হয়েছে। বারবার বিচারকের অসুস্থতার কথা বলে শুনানি পেছানোয় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।এর আগে গত ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন।জানা যায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদরদপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা

আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ আসর। স্বাগতিক হিসেবে আগেই জায়গা পেয়েছে থাইল্যান্ড। তাদের সঙ্গে Read more

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল Read more

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যাবোধ করছি না: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যাবোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে Read more

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন