যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে বলা হয়, এই সেনা মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভেতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারিত করেছেন। গেল মাসে তিনি ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন।  মার্কিন প্রেসিডেন্টের দাবি, এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন ট্রাম্প। ট্রাম্পের এমন নজিরবিহীন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এবার খোদ ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।   বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলায় বলা হয়, এই সেনা মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল বলেন, আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের ওপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ‘বিপজ্জনক সম্প্রসারণ’, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।  মামলার আর্জিতে ব্রায়ান শোয়ালব বলেন, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ওপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতার লঙ্ঘন। গেল ১১ আগস্ট অপরাধ-বিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় আড়াই হাজার সৈন্য মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এসব সৈন্যদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত ছয়টি অঙ্গরাজ্য থেকে আনা হয়েছে। যাদের অস্ত্র বহন করার নির্দেশ ও গ্রেফতারের ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস
কলেজ শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণায় উত্তাল ক্যাম্পাস

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের Read more

একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ
একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

যশোরে একসঙ্গে ৪ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন মা সম্পা বেগম (২৫)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তিনি ৪ সন্তান Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু
৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক Read more

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের Read more

মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন