সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত রিকশাচালক হত্যা মামলার মূল আসামি রমজান আলী (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী বোয়ালিয়া মধ্যপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গত ১৩ অক্টোবর রাতে উপজেলার মধুপুর আঞ্চলিক সড়কে রিকশাচালক বাচ্চু মিয়াকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরে নিহতের বাবা আফসার মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।দীর্ঘ ৮ মাস পর এই মামলার মূল আসামি রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বোয়ালিয়া ঈদগাঁ মাঠে নামাজ আদায়ের পর পুলিশ শনিবার ১০ টার দিকে গ্রেপ্তার করে। পরে রোববার বিকেলে সিরাজগঞ্জ আদালতে পাঠালে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।সোমবার (৯ জুন) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নের মধুপুর আঞ্চলিক সড়কে এক রিকশাচালককে হত্যা করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশনায় এই মামলার মূল আসামিকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই আসামি হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও
বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে ইউএনও

সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মিরাজের পাশে দাঁড়িয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান Read more

ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণী কমিটির পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরন পর্যালোচনা এবং শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত Read more

ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি
ব্রাজিলের সহকারী কোচের পদ ছাড়লেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ডাক আউটের দায়িত্ব দিয়েছে ব্রাজিল। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির Read more

বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী
বিএনপিতে যোগদান করলেন জামায়াতের ৪৫ নেতাকর্মী

ভোলার চরফ্যাশন উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার রাতে আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির Read more

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৬৬২ বিদেশি অভিবাসী আটক হয়েছেন।গত ২৪ সেপ্টেম্বর Read more

পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় গৃহবধূর আত্মহত্যা
পরকীয়া প্রেমিক গর্ভধারণ অস্বীকার করায় গৃহবধূর আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় নিলিমা (২৩) নামের এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার পরে পাথরঘাটার উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন