চার দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করায় চারজনকে সাময়িক বরখাস্থের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা ও কর্মচারীর গণ ছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন, এতে শঙ্কায় ১২ টি উপজেলার ৬ লাখ ৫০ হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক।আজ বৃহস্পতিবার নতুন করে তিনজনকে এবং এর আগে আরও একজনকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে গতকাল বুধবারই আন্দোলনকারীরা গণ ছুটির ঘোষণা করেন। এর আগে থেকে তারা পল্লী বিদ্যুৎ এর সিস্টেম সংস্কার এবং আরইবির শোষণ নিপীড়ন এবং নিন্মমানের মালামাল থেকে মুক্তির দাবীতে (৪ দফা) নেত্রকোনার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমতির কর্মকর্তা কর্মচারীরা গত ৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে।কিন্তু এসকল দাবীর প্রেক্ষিতে নেত্রকোনার এজিএম প্রশাসন ও এইচ আরকে সাময়িক বরখাস্ত করে জোরপূর্বক পটুয়াখালী সংযুক্ত করে। আজ বৃহস্পতিবার মেম্বার সার্ভিস কো-অর্ডিনেট (এইসি) মো: ওমর ফারুক, জুনিয়র ইঞ্জিনিয়ার (ওএন্ডএম) মো:আবু হাসান, বিলিং সহকারী জ্যাকুলিন বাশার সহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করে। সবশেষ এ ঘটনায় ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনিদিষ্ট কালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।  এই দিকে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করায় পুরোপুরি ফাঁকা নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর। বন্ধ রয়েছে জরুরী সকল কার্যক্রম। তবে প্রতিষ্ঠানদের নিরাপত্তা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ সমিতিতে পুলিশ, আনসার, সেনাবাহিনী সহ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের পক্ষে আরিফ আকাশ গণ ছুটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই আমরা আন্দোলন করে আসছি কিন্তু আরইবির আমাদের দাবি পূরণ না করে উল্টো আন্দোলনে অংশ নেওয়ার জেরে প্রথমে একজন এবং পরে আরো তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন। এমন অবস্থায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোট ৮০৯ কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় গণ ছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছে। নেত্রকোনা জেলার অধীনে থাকা ১২টি জোনাল ও সাব জোনাল অফিসের জরুরী সকল কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন হলে বা কোন ধরনের সমস্যা দেখা দিলে এর দায় আরইবির ও নেত্রকোনার জিএমকে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত নেত্রকোনার চারজন কর্মকর্তা-কর্মচারীর বরখাস্ত প্রত্যাহার না হবে এবং চার দফা দাবি পূরণ না হবে কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেবে না। এদিকে কর্মকর্তা-কর্মচারীদের গণ ছুটির ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আকরাম হোসেনের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে নেত্রকোনার ১০ টি উপজেলার পাশাপাশি সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর সহ ১২ টি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির মোট গ্রাহক ৬ লাখ ৫০ হাজার, এর মধ্যে সাব ষ্টেশন ২০ টি, অভিযোগ কেন্দ্র ২৬ টি,সদর দপ্তর সহ জোনাল, সাব জোর্নাল ১২ টি। বর্তমানে সব কয়টি কর্মকর্তা ও কর্মচারী শূন্য।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
হোম অফিস, রেশনিং- জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাত ২৮শে ফেব্রুয়ারি থেকে আর্থিক বাজারকে নাড়িয়ে দিয়েছে এবং জ্বালানির দাম বাড়িয়েছে। করছাড়, জ্বালানির কোটায় শিথিলতা এবং খরচ কমানোর Read more

‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

Code bonus Cheri Casino : étapes et méthodes pour profiter de l’offre
Code bonus Cheri Casino : étapes et méthodes pour profiter de l’offre

Code Bonus Cheri Casino : Guide complet et pratique Qu’est‑ce qu’un code bonus Cheri Casino ? Le code bonus Cheri Casino Read more

রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবর এলাকায় একটি কাশবনে গলাকাটা অবস্থায় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন