যশোরের চৌগাছা উপজেলা শহরের শয়ন ট্রেডার্সের মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে লাপাত্তা হয়েছে কর্মচারী আক্তার হোসেন।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আক্তার চৌগাছা হুদাপাড়া আয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় শয়ন ট্রেডার্সের মালিক আতিকুর রহমান লেন্টু চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে লেন্টু উল্লেখ করেছেন, চৌগাছা বাজারস্থ চৌগাছা টু কোটচাঁদপুর রোডে তার ‘শয়ন ট্রেডার্স’ নামে দোকান ঘর রয়েছে। আক্তার হোসেন দোকানের কর্মচারী।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি মোবাইল ফোন (০১৯৭১-৩৩৭৫০৪) নম্বর দিয়ে চৌগাছা বাজারের সোনালী ব্যাংকের পার্শ্বে মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকান ঘর থেকে ৩ লাখ টাকা আনার জন্য বলে।তিনি মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকানে গিয়ে জনৈক হাফিজ মল্লিকের নিকট থেকে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে বিবাদীকে বহুবার তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। আক্তারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন লেন্টু।এই বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানো আক্তারকে আটকের অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি
ইরান থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

ইরান থেকে তৃতীয় দফায় আরও ৩০ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে তারা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত Read more

বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস
বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম Read more

১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন
ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে। রবিবার (২২ Read more

এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল
এনসিপির জন্য সমাবেশের স্থান পরিবর্তন করল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন