নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগষ্ট বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি। শুক্রবার (৪ জুলাই) দুপুর সাড়ে ৩ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় জুলাই পদযাত্রায় এক পথসভায় এ কথা বলেন তিনি।  তিনি আরও বলেন, ‘আমরা স্বৈচারাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো। যেখানে বৈষম্য থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না। আমরা দেশে নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেব না।’নাহিদ ইসলাম বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের। নতুন বাংলাদেশের। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ অন্যায় সন্ত্রাস চাঁদাবাজি। এজন্য যুব সমাজ কে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।’এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সু চিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোন দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।’এ সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পথসভা শেষে দলটির নেতাকর্মীরা দিনাজপুরের  উদ্দেশ্যে রাওনা দেয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ Read more

কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার
কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিন আসামি পালানোর চেষ্টা করেছিলেন বলে জানা গেছে, যা নিয়ে জেল কর্তৃপক্ষ Read more

আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার
আমতলীতে খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের তাফালবাড়িয়া খাল থেকে রিফাত (১২) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ Read more

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ঢাকা গাজীপুর হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগর দক্ষিণের সাবেক Read more

আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ
আলফাডাঙ্গায় জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধার জমি থেকে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ উঠেছে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার শিরগ্রাম-গড়ানিয়া Read more

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান
হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় এই অভিযান শুরু হয়।জানা যায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন