ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার দেড় ঘণ্টা পর বিকল্প (লুপ) লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর দুইটার পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো সড়িয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে আশুগঞ্জ থেকে যাত্রা বিরতি দিয়ে তিতাস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে তালশহর স্টেশন পার হওয়ার আগেই ট্রেনটির (ড) বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।দ্রুতই বাকি বগিগুলো সড়িয়ে দুপুর দুইটার পরে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। এই ঘটনায় কেউ আহত না হলেও ৫’শ মিটার রেল লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষতিগ্রস্থ রেল লাইন মেরামতের জন্য আমাদের লোকজন কাজ শুরু করেছে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
চেলসি-লিভারপুলের হার, বড় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে সান্ডারল্যান্ডের বিপক্ষে হেরেছে চেলসে। এদিকে ব্রেন্টফোর্ডের আতিথেয়তা নিতে গিয়ে হোঁচট খেয়েছে লিভারপুল। অন্যদিকে একই Read more

নোয়াখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও জোয়ারের পানিতে জনদুর্ভোগ
নোয়াখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও জোয়ারের পানিতে জনদুর্ভোগ

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট গভীর নিম্নচাপে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি মৌসুমে এক Read more

সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা Read more

জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি
জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিল মালি

জ্বালানি সংকটের কারণে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে মালি। শিক্ষামন্ত্রী আমাদু সি সাভান রোববার Read more

সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!
সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ উঠেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে বারবার Read more

কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !
কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !

তেল যেন এখন সোনার হরিণ। ৩০০ টাকার পেট্রোল পেতে গতকাল গভীর রাত থেকেই মোটরসাইকেল চালকদের অপেক্ষা। রাত থেকে সকাল পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন