প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি কানাডার উদ্দেশে দেশত্যাগ করবেন বলে জানিয়েছেন সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম।নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, সিইসি ফিরবেন আগামী ১৮ সেপ্টেম্বর। তার সঙ্গে যাবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির।সিইসি সেখানে ভোটার কার্যক্রম উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন। কানাডায় অবস্থানকালে সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরন্টো ও অটোয়ায়।এরপর সিইসি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন।বর্তমানে দশটি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

জমির বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টাযশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে।শনিবার (৯ আগস্ট) Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ
জনগণ হারানো ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ হয়ে আছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে- এটা প্রধান উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন