নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানাধীন কাঁচপুর বেসিক এলাকার একটি ৩তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।বিস্ফোরণে দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন মানব চৌধুরী। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। মানব চৌধুরীর স্ত্রী বাচার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ সন্তান মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ চালকের বিনাশ্রম কারাদণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম Read more

পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

পঞ্চগড় সদর উপজেলায় পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মকছেদ আলী (৬০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত Read more

আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার
আসামে শিক্ষার্থীদের সংঘর্ষ, ৫ বাংলাদেশি ছাত্রকে বহিষ্কার

ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা Read more

ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, Read more

খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ
খলনায়ক হতে হতে বেঁচে গেলেন সিরাজ

ওভাল টেস্টে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ৭ রান। অন্যদিকে ভারতের প্রয়োজন ছিল ১ উইকেট। রুদ্ধশ্বাস এই মুহূর্তে ভারতকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন