ইরানে দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভে সহিংসতা আরও তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনায় গতকাল ইরানি কর্তৃপক্ষ দুজন নিহতের কথা স্বীকার করলেও অন্য সূত্রগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। বিক্ষোভের করণে রাজধানীর প্রধান বাজার এবং প্রধান শপিং সেন্টারগুলিতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাছাকাছি রাস্তায় দেখা গেছে।সপ্তাহব্যাপী এ আন্দোলন ২০২২ সালের পর ইরানে সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নিয়েছে। সে বছর পুলিশ হেফাজতে ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যদিও বর্তমান বিক্ষোভ সেই সময়ের মতো ব্যাপক না হলেও সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। শনিবার রাতভর নতুন সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ইরান পত্রিকার খবরে বলা হয়, দেশটির প্রধান শিয়া ধর্মীয় শিক্ষা কেন্দ্রের শহর কোমে একটি গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ওই ব্যক্তি জনবহুল এলাকায় হামলার উদ্দেশ্যে গ্রেনেড বহন করছিলেন। এদিকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতভর রাস্তায় আগুন জ্বলতে দেখা গেছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছে কেরমানশাহ প্রদেশের হারসিন শহরে, যা তেহরান থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। সেখানে বন্দুক ও ছুরির হামলায় আধাসামরিক বাহিনী বিপ্লবী রক্ষী বাহিনীর স্বেচ্ছাসেবক শাখা বাসিজের এক সদস্য নিহত হয়েছেন।অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে অন্তত ২২টির শতাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব স্থানের সংঘাতে নিহত বেড়ে ১০ জনে পৌঁছেছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ইরান সরকারকে সতর্ক করে বলেন, যদি তেহরান ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে’ তবে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে এগিয়ে আসবে।’ যদিও তিনি কীভাবে বা কোন পথে হস্তক্ষেপ করবেন, তা স্পষ্ট করেননি। ট্রাম্পের এ মন্তব্যে ইরানের শীর্ষ কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন।বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা- এই তিনের সমন্বয়েই ইরান আবারও একঅস্থির সময়ের দিকে এগিয়ে যাচ্ছে।  সূত্র: রয়টার্সএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের Read more

কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু
কালিয়াকৈরে বজ্রপাতে বকনা গরুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বজ্রপাতে একটি বকনা গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই Read more

দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান
দ্বিতীয় রাউন্ডেও জয়হীন আবাহনী-মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডেও জয় পেল না আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরেছে আবাহনী, Read more

অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের
অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ সারজিসের

একটি বিভাগের দিকে অন্তবর্তী সরকার পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।শুক্রবার (২০ জুন) বিকেলে নিজের ফেসবুক Read more

বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন
বেতন-বোনাসের দাবিতে মসজিদ পাঠাগার কেয়ারটেকারদের মানববন্ধন

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ পরিষদ।বুধবার (২৮ মে) Read more

দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন