৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) এই সতর্কসংকেত দেওয়া হয়।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ নম্বর পুনঃ ০৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।সতর্কবার্তায় আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সকাল ৬ টায় (৩ সেপ্টেম্বর) সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং উত্তর উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য মুগলার মারমাসির উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত Read more

যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত
যশোরে সাবেক স্ত্রীসহ ৩ জনকে ছুরিকাঘাত

যশোরে সাবেক স্ত্রীসহ তিনজনকে ছুরিকাঘাত করেছেন ডালিম হোসেন ওরফে ইমরান নামে এক ব্যক্তি।শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে যশোর শহরের নাজির Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি Read more

সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভোলাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে সাতকানিয়া Read more

তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে
তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন