ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।জালালের পক্ষে জামিনের আবেদন করা হলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী।জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে থাকতেন।মামলার অভিযোগে বলা হয়, ২৬ আগস্ট গভীর রাতে রুমমেট মো. রবিউল হককে মারধর করেন জালাল। অভিযোগ রয়েছে, তিনি ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলকে আঘাত করেন।ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে পুলিশে সোপর্দ করে। পরদিন ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু
নবাবগঞ্জে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু

রাজধানী ঢাকার নিকটবর্তী নবাবগঞ্জে পড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতালে সিজারের সময় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, অসাবধানতা ও ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর Read more

স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার
পাকুন্দিয়ায় ব্যবসায়ী শরীফ হত্যা মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলায় আসাদ মিয়া (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন