ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান করে পাকিস্তান; তবে একই সঙ্গে ইসলামাবাদ মনে করে যে পাকিস্তানের সঙ্গেও রাশিয়ার একটি ‘ঘনিষ্ঠ এবং দৃঢ়’ সম্পর্ক থাকা উচিত।চীনের পর্যটন শহর তিয়ানজিনে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত  চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান উভয়েই এ জোটের সদস্য।২ সেপ্টেম্বর সোমবার সম্মেলন শেষে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর পাশাপাখি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও ব্যাপক প্রচার পায় পুতিন-মোদির এই বৈঠক। পুতিনের সরকারি লিমুজিন গাড়িতে চেপে তার সঙ্গে বৈঠকের ভেন্যুতে গিয়েছিলেন মোদি। পরের দিন, অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন পুতিন।মঙ্গলবারের সাক্ষাতে মোদির সঙ্গে পুতিনের সম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে রাশিয়ার প্রেসিডেন্টকে শেহবাজ বলেন, “ভারতের সঙ্গে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আমরা সম্মান করি, এটা খুবই চমৎকার একটি সম্পর্ক; কিন্তু আমরাও রাশিয়ার সঙ্গে একটি দৃঢ় এবং শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চাই। রাশিয়া ও পাকিস্তানের মধ্যে একটি সম্মানজনক এবং পরিপূরক সম্পর্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নতি ও সমৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।”দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা পালনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান শেহবাজ। পাশাপাশি তিনি বলেন—বাণিজ্য, জ্বালানি, কৃষি, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, সংস্কৃতি, দুই দেশের জনগণ পর্যায়ে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানসহ আরও বিভিন্ন খাতে মস্কোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বন্ধনকে সম্প্রসারিত করতে আগ্রহী ইসলামাবাদ।উত্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে কিছু বাস্তব পরিস্থিতিগত কারণে গত কয়েক বছরে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য খানিকটা হ্রাস পেয়েছে। এটা (হ্রাসের পরিমাণ) আক্ষরিক অর্থেই নগন্য, তবুও দু’দেশের সম্পর্ককে বিশ্লেষণ এবং এই সম্পর্কের মাত্রা বৃদ্ধির স্বার্থে কাজ করার জন্য এটি একটি ভালো সংকেত।”সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে শত শত মানুষের প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে বৈঠকে পুতিন বলেছেন, “সম্প্রতি পাকিস্তান ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করছে। আমরা শুনেছি যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা এজন্য শোকাহত।”“তবে এখানে এসসিও সম্মেলনে আমরা পরস্পরের সঙ্গে বৈঠক করলাম, আপনি আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা আশা করি, আপনার নেতৃত্বে পাকিস্তান যাবতীয় বাধা এবং সংকট অতিক্রম করতে পারবে”, শেহবাজকে বলেন পুতিন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত
কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন Read more

গরু ডাকাতি করতে গিয়ে খামারিকে হত্যা, যমুনাচরে গ্রেফতার ৭
গরু ডাকাতি করতে গিয়ে খামারিকে হত্যা, যমুনাচরে গ্রেফতার ৭

সিরাজগঞ্জের চৌহালীর কাউলিয়ার চরে খামারিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। Read more

ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা
ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা

বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার Read more

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারি চালিত ভ্যান গাড়ির চাপায় শাহাদাত হোসেন (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে Read more

শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী
শেখ মুজিব-তাজউদ্দীনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি ভুয়া: ফারুকী

শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন