বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।মঙ্গলবার (০৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার পরীরখাল এলাকার আব্দুল লতিফ মুসাল্লীর ছেলে মো. পারভেজ (৪০) ও বারেকের ছেলে মো. রাজিব।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শহরের লঞ্চঘাট এলাকায় লেফটেনেন্ট আশিকুর ইসলাম ইমন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ মো. পারভেজ ও মো. রাজিব নামে দুই জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। পরে তাদেরকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর
ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে প্রধান শিক্ষক, ব্যাখ্যা চেয়েছে অধিদপ্তর

মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় Read more

শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১
শ্যামলীতে ডিপিডিসির সংস্কার কাজে ‘চা-নাস্তার’ নামে টাকা আদায়, মই পড়ে আহত ১

বিদ্যুতের জরুরি সংস্কার কাজের নামে অসম্পূর্ণ ও অপরিকল্পিত কাজে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর শ্যামলী পিসিকালচার সোসাইটি এলাকার বাসিন্দারা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন Read more

খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে Read more

ডাকসু নির্বাচনে বিজয়ীদের যা বললেন জামায়াত আমির
ডাকসু নির্বাচনে বিজয়ীদের যা বললেন জামায়াত আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, Read more

৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৭ বছর পার হলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১ কোটি ৮৭ লাখ ৮২ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন