সংযুক্ত আরব আমিরাতে চলছে ত্রিদেশীয় সিরিজ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে আফগানিস্তান। তাতে ফাইনালের পথে এগিয়ে গেল তারা। সেই ম্যাচে এক রেকর্ডে নাম লিখিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড এতদিন ছিল শুধু সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ড ভাগ বসালেন আফগান তারকা মোহাম্মদ নবি।সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে এই কীর্তি গড়েছেন নবি। ফখর জামানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর আরও একটি উইকেট শিকার করেন নবি। ম্যাচে ৪ ওভার বল করে ২০ রানে ২ উইকেট শিকার করেন এই স্পিনার।পাশাপাশি আরেকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন মোহাম্মদ নবি। সাকিবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান ও ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন এই আফগান তারকা।আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১০১ উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবি। পাশাপাশি ব্যাট হাতে ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে করেছেন ২২৪৬ রান।অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে ২৫৫১ রানের পাশাপাশি বল হাতে ১৪৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ
এখন সময় নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার: এবি পার্টি’র ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সংস্কার, বিচার আমারা দেখেছি কোনটার সাথে কোনোটার সংগশিক কোন ব্যস্তবতা Read more

মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান - ২০২৫’ উপলক্ষে মৎস্য অফিসের অভিযানে ৫০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, ডাক পেলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ খেলবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে Read more

ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন