দেশে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশের গণ-অভুত্থান বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।খসরু বলেন, ‘একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেক দল চব্বিশ বিক্রি করছে।’ জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা বাংলাদেশের মানুষের অবদান।তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নেই। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই।’বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশকে বর্তমান কনসেপ্ট বা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল।’তিনি বলেন, ‘বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন হয়নি, দাবি পূরণে ব্যস্ত সময় কাটিয়েছে; তারা কিন্তু শেষ হয়ে গেছে, ওইসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে।’তিনি দাবি করেন, ‘অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না, তবে নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।’তিনি আরও বলেন, ‘ভোটের মাধ্যমে নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হয় না, বরং সবার সমান অধিকার নিশ্চিত হলে গণতন্ত্র কাজ করে। বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে বলে তিনি দাবি করেন। এ ছাড়া ভবিষ্যতে দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনামাফিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোনো রাজনীতি করার ইচ্ছে নেই দলটির।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ডাকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত পোহালেই হতে Read more

ঈদে গানের বাজারে ‘আগুন’ জ্বালাল নাটক!
ঈদে গানের বাজারে ‘আগুন’ জ্বালাল নাটক!

২০২৬ সালের ঈদে গানের বাজারে এক অনন্য চমক ঘটেছে। সাধারণত এই সময় সিনেমার গানই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এবার দেখা Read more

১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৮ দিন ১ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না Read more

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নলকূপ পেলেন ৪০ দুঃস্থ পরিবার

সিরাজগঞ্জের কাজীপুরে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্রর পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার মাইজবাড়ি Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন