নাটোরের বড়াইগ্রামে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ডবল কেবিন ট্রাক জব্দ করেছে বনপাড়া হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, সুপার নিউমারি)।তিনি সাংবাদিকদের জানান, বুধবার দুপুর সোয়া ১টার দিকে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ডবল কেবিন ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৪৪৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালকের পেছনের সিটের নিচ থেকে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কালো কস্টেপে মোড়ানো ১৫টি বান্ডিল পাওয়া যায়। প্রতিটি বান্ডিলে নীল রঙের ১০টি করে প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। এভাবে সর্বমোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় ট্রাকের চালক শামীম হোসেন (৩০)–কে আটক করা হয়। তিনি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’
‘টার্গেট ছিল নাহিদ, হাসনাত ও সারজিসের গাড়ি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসনলাম, দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল

টানা তিন অ্যাওয়ে ওয়ানডে সিরিজ হার তো শুধু নয়। তিন সিরিজের নয় ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের Read more

মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে
মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন