প্রতিদিন বিশ্বের দূষিত শহরের তালিকার লাইভ র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তবে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এই তালিকায় চমকপ্রদ একটি বিষয় লক্ষ করা গেছে। আজ বিশ্বের কোনো শহরই ‘অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নিচ্ছে না। বিশ্বের মাত্র ৪টি শহরের বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বাকি শহরগুলোর বাতাসের মান ‘মাঝারি’ থেকে ‘ভালো’ পর্যায়ে রয়েছে।আজ সকাল সাড়ে ৯টার দিকে ১৩৭ স্কোর নিয়ে এই তালিকার শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১২৮ ও ১১১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল সৌদি আরবের রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।আজ চীনের রাজধানী বেইজিং উঠে এসেছে বিশ্বের দূষিত শহরের তালিকার চতুর্থ স্থানে, একিউআই স্কোর ১০২। এই চারটি শহরের স্কোরই বায়ুমান সূচক অনুযায়ী, ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।মোট ১২৬টি শহরের বায়ুদূষণের মাত্রা নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আইকিউএয়ারের তথ্যমতে, আজ বিশ্বের কোনো শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেই।এ সময় বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাসের শহর আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির একিউআই স্কোর মাত্র ১১। রবিবার (৩১ আগস্ট) এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে দেশটির পূর্বাঞ্চলে। এর মধ্যে বাতাসের মানে এই বিশুদ্ধতা স্বস্তির খবর হলেও আফগানদের কাছে এই মুহূর্তে তা গুরুত্ব হারিয়েছে। কারণ স্বজনদের হারিয়ে পুরো দেশজুড়ে চলছে হাহাকার।এদিকে, একই সময়ে ঢাকার বাতাসের মান আজও ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। ৬০ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় আজ ৩৯তম স্থানে ছিল ঢাকা।গতকাল এই সময়ে ৬৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৫তম স্থানে অবস্থান করছিল শহরটি। সে তুলনায় আজ ঢাকার বাতাসের মানে সামান্য উন্নতি হয়েছে।কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এতে করে অবরুদ্ধ Read more

লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত দম্পতি গ্রেপ্তার
লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অস্ত্রসহ এক ডাকাত দম্পতিকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে অপারেশন ডেভিল হ্যান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার Read more

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন