ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই।বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।গত ১ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর প্রায় ৪৫ মিনিট পর হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করতে বলেন আদালত। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করে।ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে উচ্চ আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।হাইকোর্ট আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়। একইসঙ্গে এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত ৩১ আগস্ট ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়।বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ
১২ উইকেটে বাংলাদেশ জিতলো ওয়ানডে সিরিজ

ঢাকা, ২৪ অক্টোবর: ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ আজ ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

১১ জানুয়ারি: নামাজের সময়সূচি
১১ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২৭ পৌষ ১৪৩২ বাংলা, ২১ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস
আগস্টে ইন্দোনেশিয়া সফরের সম্ভাবনা অধ্যাপক ইউনূস

আগামী আগস্টে ইন্দোনেশিয়ায় একটি সরকারি সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশটির Read more

এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস Read more

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন