মুখগহ্বরের সাধারণ ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।  সাম্প্রতি এক ফিনিশ গবেষণায় এই তথ্য উঠে এসেছে,যা দাঁতের স্বাস্থ্য এবং হৃদরোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরেছে।গবেষকরা দেখতে পেয়েছে, মুখে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া হৃদ্যন্ত্রের ধমনী প্রাচীরে প্রবেশ করতে পারে এবং সেখানে একটি ঘন প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যাকে বায়োফিল্ম (biofilm) বলা হয়। এই বায়োফিল্ম ব্যাকটেরিয়াগুলোকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ও ওষুধের প্রভাব থেকে রক্ষা করে।তবে যখন এই বায়োফিল্ম ভেঙে পড়ে, তখন রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। এতে ধমনীর প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। ফলস্বরূপ, ধমনী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়।গবেষণার ফলাফলফিনল্যান্ডে পরিচালিত এই গবেষণায় হঠাৎ হৃদ্রোগে মারা যাওয়া ব্যক্তিদের টিস্যু নমুনা এবং হার্ট সার্জারি করা ৯৬ জন রোগীর ধমনী থেকে নমুনা নেওয়া হয়।গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংম রোগীর ধমনী প্রাচীরে ভিরিডান্স স্ট্রেপ্টোকোক্কাস (viridans streptococci) নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে — যা সাধারণত মানুষের মুখে থাকে।বিশেষজ্ঞরা বলেছেন, এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি কাকতালীয় নয়; বরং এগুলো ধমনীর ভেতরের চর্বিযুক্ত সুরক্ষা স্তরকে দুর্বল করে তোলে, যার ফলে তা সহজেই ফেটে যেতে পারে এবং প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দাঁতের যত্নে অবহেলা করা উচিত নয়, কারণ খারাপ মৌখিক স্বাস্থ্য সরাসরি হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে।পরামর্শদাঁত ও মাড়ি পরিষ্কার রাখা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি
চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।রবিবার (২ নভেম্বর) দুপুর Read more

আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের লাহোরে বুধবার শুরু হয়েছে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথমদিনে জয় পেয়েছে পকিস্তান ও স্কটল্যান্ড। আজ মাঠে নামবে বাংলাদেশ Read more

ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি
ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি Read more

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) বাংলাদেশে Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন